মুম্বাইয়ে মুখোমুখি বিজেপি-শিবসেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ বছর ধরে ভারতের ব্রিহান মুম্বাই পৌর করপোরেশনের (বিএমসি) ছড়ি আছে শিবসেনাদের হাতে। বিজেপি ও শিবসেনা ১৯৯৭ সাল থেকে একসঙ্গেই ভোট করত। কিন্তু এবারের নির্বাচনে সেই অবস্থা আর নেই। গতকালের নির্বাচনে দল দুটি ছিল প্রধান প্রতিদ্বন্দ্বী। লড়াইও হচ্ছে হাড্ডাহাড্ডি। গতকাল বিকেল পর্যন্ত ২২৭টি আসনের মধ্যে প্রায় ৯০টিতে এগিয়ে ছিল শিবসেনা। ৭০টিতে বিজেপি। কংগ্রেস বিকেল পর্যন্ত ১৫টি আসনে বিজয়ী ছিল। মহারাষ্ট্র রাজনীতির বহুদিনের নিয়ন্ত্রক শিবসেনা, অন্য দিকে নরেন্দ্র মোদি ঝড়ে সওয়ার হয়ে ক্ষমতায় আসা বিজেপি। হয়তো শেষ পর্যন্ত ব্রিহান মুম্বাই যাচ্ছে শিবসেনাদের ঘরেই।
এনডিটিভি