মুম্বাইয়ে মেট্রো রেল চালু, প্রথম দিনেই ত্রুটি
ভারতের মুম্বাইয়ে গতকাল রোববার নতুন মেট্রো রেল উদ্বোধন করা হয়েছে৷ মুম্বাই মেট্রো নামে চালু হওয়া নতুন ট্রেনে প্রথম দিনেই কারিগরি ত্রুটি দেখা দিয়েছে৷
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃিত্থরাজ চাবন গতকাল এই ট্রেনের উদ্বোধন করেন৷ এর আগে গত শনিবার মুম্বাই মেট্রো ওয়ান প্রাইভেট লিমিটেডের প্রধান িনর্বাহী কর্মকর্তা অভয় মিশ্র সাংবাদিকদের কাছে ট্রেনটির বিভিন্ন তথ্য জানান৷ খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির৷
নির্ধারিত সময়ের তিন বছর পর চালু হওয়া এই ট্রেন সেবার পেছনে ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে৷ যাত্রীদের জন্য প্রথম ধাপে চালু হওয়া ট্রেনটি পশ্চিম মুম্বাইয়ের ভারসোভা স্টেশন থেকে পূর্ব মুম্বাইয়ের ঘটকোপার স্টেশন পর্যন্ত চলবে৷ এই দুই স্টেশনের দূরত্ব ১১ দশমিক পাঁচ কিলোমিটার৷
গতকাল ভারসোভা স্টেশন ছেড়ে জাগ্রতিনগর স্টেশনে পেঁৗছানোর পর কারিগরি ত্রুটি দেখা দিলে ট্রেনটি সেখানে আধা ঘণ্টা আটকা পড়ে৷ কী কারণে এই ত্রুটি দেখা দিয়েছে, সে ব্যাপারে কর্তৃপক্ষ কিছু জানায়নি৷
কর্মকর্তারা বলছেন, বহুল প্রতীক্ষিত মেট্রো রেল চালুর মধ্য দিয়ে এক নতুন দিগন্তের সূচনা হলো৷ সরকারি-বেসরকারি অংশীদারের ভিত্তিতে এটি ভারতে প্রথম মেট্রো রেল সেবা৷ এতে ব্যয় হয়েছে ৪৩ হাজার কোটি রুপি৷ চারটি কোচের এই ট্রেনটির প্রতিটি কোচের যাত্রী ধারণক্ষমতা ৩৭৫ জন৷ সেই হিসাবে একবারে দেড় হাজার যাত্রী বহন করা যাবে৷
গত সেপ্টেম্বরে মুম্বাই মেট্রোর ভাড়া নির্ধারণ নিয়ে রাজ্য সরকার ও শিল্পপতি অনিল আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স ইনফ্রাস্টাকচারের মধ্যে বিরোধ দেখা দেয়