মুম্বাইয়ে সমাহিত হতে চান দাউদ ইব্রাহিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যুর পর আন্তর্জাতিক অপরাধ চক্রের হোতা দাউদ ইব্রাহিম মুম্বাইয়ের মাটিতে সমাহিত হতে চান। গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমের খবরে তাঁর এই আকাঙ্ক্ষার কথা জানানো হয়।খবরে বলা হয়, দাউদ ইব্রাহিম (৫৬) এখন গুরুতর অসুস্থ। গত দুই বছরে তিনি দুবার হূদেরাগে আক্রান্ত হয়েছেন। তা ছিল বড় ধরনের। এ অবস্থায় তাঁর দিন ফুরিয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে একদল চিকিৎসক ও পরিবারের সদস্যরা ২৪ ঘণ্টা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।খবর অনুযায়ী, দাউদ ইব্রাহিম তাঁর সর্বশেষ ঠিকানা নিয়ে পরিকল্পনায় ব্যস্ত। জানা গেছে, তাঁর লাশ দাফনে তিনি মুম্বাই বা রত্নগিরি জেলায় নিজ শহর খেদে উপযুক্ত জায়গা খুঁজে বের করতে লোকজনকে নির্দেশ দিয়েছেন।দাউদ ইব্রাহিম ভারতে তাঁর লাশ সমাহিত করার যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, বিষয়টি মুম্বাই পুলিশও জানে। পুলিশের অপরাধ শাখার প্রধান হিমাংশু রাই বলেন, ‘এ ব্যাপারে আমরা নির্ভরযোগ্য তথ্য পেয়েছি।’ জিনিউজ।