মুম্বাইয়ে সাংবাদিক গণধর্ষণ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দক্ষিণ মুম্বাইয়ে শক্তি মিলে একজন নারী আলোকচিত্রী সাংবাদিককে গণধর্ষণের দায়ে গতকাল শুক্রবার তিনজনের বিরুদ্ধে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্ত তিনজন হলেন বিজয় যাদব (১৯), কাসিম বাঙ্গালি (২১) ও মোহাম্মদ সেলিম আনসারি (২৮)। এর আগে একই কারখানায় একজন নারী টেলিফোন অপারেটরকে গণধর্ষণের ঘটনায় এই তিনজনকে যাবজ্জীবন দণ্ড দিয়েছিলেন আদালত। নারী সাংবাদিককে গণধর্ষণের ঘটনায় তিনজনই ভারতের দণ্ডবিধির ৩৭৬ (ই) ধারায় দোষী সাব্যস্ত হন। এ ধারার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত বিজয়, কাসিম ও সেলিম আনসারিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
দুটি গণধর্ষণের ঘটনায় দুজন কিশোরও গ্রেপ্তার হয়। তাদের বিচার চলছে কিশোর আদালতে। সিএনএন-আইবিএন।