মুরসির বিচার স্থগিত করলেন আদালত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও মুসলিম ব্রাদারহুডের কিছু শীর্ষ নেতার বিরুদ্ধে একটি মামলার বিচার কার্যক্রম স্থগিত করেছেন আদালত।
আসামিদের আইনজীবীরা বিচারকদের একটি প্যানেল পরিবর্তন করার আবেদন জানানোর পর এই পদক্ষেপ নেওয়া হলো। গণবিক্ষোভের জের ধরে গত বছরের ৩ জুলাই সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করে। মুরসি ও অন্য ৩৫ জনের বিরুদ্ধে হামাসসহ বিভিন্ন বিদেশি গোষ্ঠীর সঙ্গে ষড়যন্ত্র করার অভিযোগে ওই মামলাটি করা হয়।
কায়রোর ফৌজদারি আদালতে মামলাটির বিচার কার্যক্রম চলছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। পিটিআই।