মুরসির মামলা থেকে সরে গেলেন বিচারকেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে চলমান বিচার থেকে বিচারকেরা সরে গেছেন। তাঁদের এই পদক্ষেপের কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক আদালতের একজন কর্মকর্তা বলেন, মুরসির মামলার জন্য গঠিত তিনজন বিচারকের প্যানেলের বিচারক মোহাম্মদ এল-কারমোতি গতকাল মঙ্গলবার বিচারকদের সরে যাওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। ওই মামলার দ্বিতীয় পর্যায়ের আগ মুহূর্তে বিচারকদের এই সিদ্ধান্ত এল।
ব্রাদারহুডের উল্লেখযোগ্য ছয় নেতার বিরুদ্ধে এর প্রধান কার্যালয়ের সামনে গত ৩০ জুনের সংঘর্ষে নয়জন নিহত হওয়ার ঘটনায় মামলা চলছে। এই নেতাদের মধ্যে আছেন ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা মোহাম্মদ বাদেই ও অর্থবিষয়ক নেতা খায়রাত এল-শাতের। গত আগস্টে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। এপি।