মুসলমানদের কাছে ক্ষমা চাইতে প্রস্তুত বিজেপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান রাজনাথ সিং বলেছেন, বিজেপি মুসলমানদের ব্যাপারে ‘ভুল’ করে থাকলে তার জন্য তারা ক্ষমা চাইতে প্রস্তুত আছে।
গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে মুসলিম সম্প্রদায়ের লোকদের এক সভায় রাজনাথ সিং এ কথা বলেন। তিনি মুসলমানদের কংগ্রেসের প্রচারণায় ‘বিভ্রান্ত’ না হতে আহ্বান জানান। রাজনাথ সিং মুসলমানদের উদ্দেশ করে বলেন, ‘যেখানেই, যখনই যদি আমাদের পক্ষ থেকে কোনো ভুল হয়ে থাকে, আমরা নতমস্তকে ক্ষমা চাইব, আমি এটার নিশ্চয়তা দিচ্ছি।’ তিনি বলেন, বিজেপি মুসলমানদের বিপক্ষে নয়। তিনি দেশরক্ষায় বিজেপিকে ভোট দিতে মুসলমানদের প্রতি আহ্বান জানান। পিটিআই।