মুসলমানদের ধর্মীয় উত্সবে নিউইয়র্কে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুিট থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলমানদের ধর্মীয় উত্সবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুিট দেওয়া হবে৷ নগরের বর্তমান মেয়র ডি ব্লািজও গত মঙ্গলবার দেওয়া এক বেতার সাক্ষাৎকারে এ কথা জানান৷ সাক্ষাৎকারে মেয়র জানান, তিনি িশগগিরই এ ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবেন৷ মুসলমানদের প্রধান দুটি উত্সব ঈদুল ফিতর ও ঈদুল আজহা ছাড়াও চান্দ্র নববর্ষের দিন ছুটি ঘোষণা করা হবে৷ উল্লেখ্য, নিউইয়র্কে দীর্ঘদিন থেকে মুসলমানরা ঈদের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণর জন্য দাবি জানিয়ে আসছিল৷ চীনা অভিবাসীরাও তাদের উত্সবের দিন চান্দ্র নববর্ষে ছুটি পাওয়ার দাবি জানিয়ে আসছিল৷ সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ উত্সব আনন্দের জন্য শিক্ষার্থীদের অতিরিক্ত ছুটি দেওয়ার বিপক্ষে ছিলেন৷