মুসলিম-খ্রিষ্টানদের কোটা সংরক্ষণের পক্ষে রামদেব
মুসলিম ও খ্রিষ্টান দলিতদের কোটা সংরক্ষণের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের যোগগুরু বাবা রামদেব।সর্বভারতীয় মুসলিম জোট মোর্চা আয়োজিত এক সম্মেলনে রামদেব এসব কথা বলেন। বাবা রামদেব বলেন, ‘সংবিধানের ৩৪১ নম্বর অনুচ্ছেদে যে মুসলিম ও খ্রিষ্টান দলিতদের কোটা সংরক্ষণের কথা বলা হয়নি, তা আমি জানতাম না। এটা মোটেও ঠিক হয়নি। দলিতের মাঝে কোনো হিন্দু, মুসলিম বা খ্রিষ্টান নেই। তাই সব দলিতই সমান অধিকার পাওয়ার দাবি রাখে। দলিতদের এই অধিকার আদায়ের জন্য আমরা সংগ্রাম করব।’মুসলমান ও খ্রিষ্টানদের কোটা সংরক্ষণের বিষয়টি বাদ দিয়েই সংবিধানের ৩৪১ নম্বর অনুচ্ছেদ করা হয়েছে। রামদেব বলেন, এ বিষয়টি নিয়ে জনসচেতনতা বাড়াতে সংখ্যালঘুদের নিয়ে আগামী ৩ জুন রামলীলা ময়দানে জমায়েত করবেন তাঁরা। গত বছর এ জায়গায় দুর্নীতির বিরুদ্ধে অনশন শুরু করেছিলেন বাবা রামদেব। কিন্তু পুলিশ ওই অনশন করতে দেয়নি। নতুন উত্থাপিত মুসলমান নেতাদের এ বিষয়টির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আবারও রামলীলা ময়দানে ফিরে যাচ্ছেন তিনি।বিজেপির মুখপাত্র শাহনেওয়াজ হুসেইন বলেন, ‘রামদেব তাঁর অবস্থানে ঠিক আছেন। কিন্তু বিজেপি চায়, মুসলমানেরা ভারতীয় নাগরিক হিসেবে নিজেদের উন্নতি করুক। এএফপি।