প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের লেবার পার্টির মুসলিম পুরুষ কাউন্সিলররা এ পদে প্রার্থী হতে মুসলিম নারী প্রার্থীদের বাধা দেন। এ অভিযোগ এনে লেবার পার্টির নেতা জেরেমি করবিনের কাছে চিঠি দিয়েছে মুসলিম উইমেন্স নেটওয়ার্ক ইউকে (এমডব্লিউএনইউকে)। এমডব্লিউএনইউকের চেয়ারওমেন শায়েস্তা গহির তাঁর চিঠিতে নতুন নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়ায় ‘বেশ কিছু সংখ্যক স্থানীয় মুসলিম কাউন্সিলরের পরিকল্পিত নারী বিদ্বেষের’ বিষয়টি তদন্ত করার অনুরোধ করেছেন। বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে গহির লেবার পার্টির জ্যেষ্ঠ নেতাদের প্রতি অভিযোগ করে বলেন, মুসলিম নারীদের প্রতি এই আচরণ করা হলেও তাঁরা ‘ইচ্ছাকৃতভাবে চোখ বুজে থাকেন।’ এর কারণ হিসেবে তিনি বলেন, তাঁদের কাছে ভোট অনেক বেশি গুরুত্বপূর্ণ।
ইনডিপেনডেন্ট