মুসলিম বিদ্বেষ থেকেই সুনন্দকে খুন করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা মেরে ফেলে দিয়ে প্রবাসী বাঙালিকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া মার্কিন নারী এরিকা মেনেনডেজের (৩১) বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। আদালতে তিনি স্বীকার করেছেন, ২০০১ সালে নিউইয়র্কে সন্ত্রাসী হামলার পর তাঁর মধ্যে তীব্র মুসলিম বিদ্বেষ তৈরি হয়। এটি থেকেই তিনি ভারতীয় বাঙালি সুনন্দ সেনকে (৪৬) ধাক্কা মেরে ট্রেনের নিচে ফেলে দেন।এশীয় চেহারা দেখে সুনন্দকে মুসলমান মনে করেছিলেন বলে স্বীকার করেন মেনেনডেজ।মেনেনডেজের বিরুদ্ধে গত শনিবার রাতে কুইন্সের ফৌজদারি আদালতে হত্যার অভিযোগ আনা হয়। শুনানিকালে তিনি অস্বাভাবিক আচরণ করেন। আদালতকক্ষে তিনি এতটাই হাসাহাসি করেন যে, বিচারক তাঁকে মনোরোগ চিকিৎসকের কাছে নেওয়ার নির্দেশ দেন।পুলিশ কর্মকর্তা পল ব্রাউন জানান, মেনেনডেজ তাঁর অপরাধের কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে ‘সেকেন্ড ডিগ্রি মার্ডার’ বা পূর্বপরিকল্পনা ছাড়া হত্যার অভিযোগ করা হয়েছে।নিউইয়র্কের কুইন্স সাবওয়ে স্টেশনে গত বৃহস্পতিবার ভারতীয় অভিবাসী সুনন্দ সেনকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা মেরে ফেলে দিয়ে হত্যা করেন মেনেনডেজ। সুনন্দ অবিবাহিত এবং তাঁর মা-বাবাও বেঁচে নেই। কলকাতার এই বাসিন্দা কয়েক দশক ধরে কুইন্সে বসবাস করে আসছিলেন।আদালতে মেনেনডেজ বলেন, ‘এখানে অন্য কোনো কারণ নেই। চলন্ত ট্রেনের সামনে ফেলে দেওয়াটাই হবে সঠিক কাজ, এটা চিন্তা করেই আমি তাঁকে ধাক্কা মারি।’ আদালত সূত্র জানায়, আদালতে শুনানিকালে মেনেনডেজ এতটাই জোরে হাসাহাসি করেন যে বিচারক গিয়া মোরিস তাঁর আইনজীবীর উদ্দেশে বলেন, ‘আপনি আপনার মক্কেলের হাসি থামান।’ পরে তিনি মেনেনডেজের মনোরোগ চিকিৎসার নির্দেশ দেন। প্রতিরক্ষা অ্যাটর্নি ডায়েটরিচ এপারসন বলেন, তাঁর মক্কেলের আচরণ অন্য সময়ের চেয়ে ভিন্ন কিছু নয়। আর বিচারকাজও হালকাভাবে নেননি তিনি।এর আগে গ্রেপ্তারের পর পরই পুলিশের জেরার মুখে মেনেনডেজ বলেন, সুনন্দকে দেখে মুসলিম মনে হওয়ায় তিনি তাঁকে ট্রেনের নিচে ধাক্কা মারেন। তিনি বলেন, ‘২০০১ সালের পর থেকে আমি হিন্দু ও মুসলিমদের ঘৃণা করে আসছি। তারা টুইন টাওয়ার ধ্বংস করে দিয়েছে।’ টাইমস অব ইন্ডিয়া।