পেট্রোপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল মঙ্গলবার ভারতজুড়ে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টার বন্ধ্ পালিত হয়। ভারতের চারটি বাম দলসহ ধর্মনিরপেক্ষ ১৩টি রাজনৈতিক দল এই বনেধর ডাক দেয়। এ বনেধর ফলে ভারতের বেশ কয়েকটি রাজ্যের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল ভারতের পার্লামেন্টে উভয় কক্ষ রাজ্যসভা ও লোকসভায় ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন বন্ধ্ সমর্থনকারী রাজনৈতিক দলের সাংসদেরা। বিরোধীদের তুমুল বাগিবতণ্ডার কারণে বারবার উভয় সংসদের অধিবেশন মুলতবি করতে বাধ্য হন লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যান। রাজ্যসভায় গতকাল সকালে অধিবেশন শুরু হলে বিরোধীরা দ্রবমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। অন্যদিকে লোকসভার ওয়েলে নেমে বিরোধীদলীয় সাংসদেরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন। এর নেতৃত্ব দেন সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব ও রাষ্ট্রীয় জনতা দলের লালু প্রসাদ যাদবসহ আরও অনেক সাংসদ। একসময় তাঁরা সংসদে ঢুকে লোকসভার কাজে বাধা দেন। এরই পরিপ্রেক্ষিতে স্পিকার সংসদ অধিবেশন মুলতবি করেন। বনেধর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বামশাসিত পশ্চিমবঙ্গ, কেরালা ও ত্রিপুরা রাজ্যে। এই তিনটি রাজ্যের জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। এ ছাড়া কম-বেশি প্রভাব পড়েছে অন্ধ্র প্রদেশ, বিহার, ওডিশা, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, হরিয়ানা, ঝাড়খণ্ড, মণিপুর ও অরুণাচল প্রদেশে।তামিলনাড়ুতে বনেধর পক্ষে পিকেটিং করার সময় ৩০০ বন্ধ্ সমর্থককে আটক করেছে পুলিশ। এখানে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হরিয়ানার আম্বালা, হিসার, নবাইনগড়, ভিওয়ানী, কুরুক্ষেত্র ও সিরসা শহরে বনেধর ব্যাপক সাড়া মিলেছে। ঝাড়খণ্ড ও মণিপুরে বন্ধ্ মোটামুটি সফল হয়েছে। মণিপুরের রাজধানী ইম্ফলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। রাজধানী শহরে যানবাহন চলাচল বন্ধ থাকে। ওডিশায় বন্ধ্ সর্বাত্মক হয়েছে। রাজধানী ভুবনেশ্বরের জীবনযাত্রা সম্পূর্ণ ব্যাহত হয়। যানবাহন চলাচল বন্ধ থাকে। বিহারে বনেধর পক্ষে রাজধানী পাটনায় পিকেটিং করেন লোকজনশক্তি পার্টির নেতা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাশোয়ান। পাটনায় দোকানপাট, স্কুল-কলেজ ও হাট-বাজার পুরোপুরি বন্ধ ছিল। অরুণাচল প্রদেশেও বন্ধ্ হয় সর্বাত্মক। অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদে বনেধর সমর্থনে রাস্তায় নামেন তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু। উত্তর প্রদেশেও বন্ধ্ মোটামুটি সফল হয়েছে। রাজধানী লক্ষৌর জীবনযাত্রা অচল হয়ে পড়ে। এখানে বন্ধ্ সমর্থকেরা তিনটি বাস পুড়িয়ে দেয়। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সকাল ছয়টা থেকেই প্রায় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচলও। রাজ্যের অন্যান্য স্থানের চিত্র ছিল একই। কলকাতাসহ পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় বন্ধ্ সমর্থনকারীদের সঙ্গে তৃণমূল কংগ্রেস ও পুলিশের কয়েকটি ভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে। কোচবিহার, শিলিগুড়ি, পান্ডুয়া, রায়গঞ্জ এবং কলকাতার নারকেলডাঙ্গায় এসব ঘটনা ঘটে। ট্রেন স্টেশন এবং বিভিন্ন সড়ক অবরোধ করে বন্ধ্ সমর্থকেরা। এর ফলে রাজ্যের বহু স্থানে আটকে পড়ে বেশ কিছু দূরপাল্লার ট্রেন। বন্ধ্ সমর্থকেরা অবশ্য এই আটকে পড়া ট্রেনের যাত্রীদের জন্য বিনা পয়সায় খাবারের ব্যবস্থা করে। খাওয়ানো হয় খিচুড়ি। অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল প্রায় বন্ধ থাকে। বন্ধ্ আহ্বানকারীরা দাবি করেছেন, এই বন্ধ্ সর্বাত্মক পালিত হয়েছে। এই বন্ধ্ ডেকেছে সিপিএম, সিপিআই, ফরোয়ার্ড বক, আরএসপি, অজিত সিংয়ের আরএলডি, ওমপ্রকাশ চৌতালার আইএনএলডি, লালু প্রসাদ যাদবের আরজেডি, মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি, বিজু পট্টনায়কের বিজেডি, চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম, এইচ ডি দেবগৌড়ার জেডিএস, রামবিলাস পাশোয়ানের এলজেপি ও কুমারী জয়ললিতার এডিএমকে।