মৃতের ভান করে রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃতের ভান করে পড়ে থেকে বড় ধরনের হত্যাকাণ্ড থেকে রক্ষা পেয়েছেন বলে দাবি করছেন মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সান লুইস পোতোসি শহরের এক ব্যক্তি। পুলিশ ওই এলাকায় একটি ভ্যানগাড়ি থেকে ১৪ জনের লাশ উদ্ধার করেছে।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, সান লুইস পোতোসি থেকে জাকাতেকাস অভিমুখী সড়কে পরিত্যক্ত একটি গাড়ি থেকে পুলিশ গত বৃহস্পতিবার সকালে ১৪ জনের লাশ উদ্ধার করে। এসব লাশের গায়ে গুলি ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সম্ভবত মাদক চোরাচালান সম্পর্কিত কারণে অন্য কোনো রাজ্য থেকে তাঁদের অপহরণ ও হত্যা করা হয়। হত্যাকাণ্ড থেকে রক্ষা পেয়ে যাওয়া ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তিনি বলেন, তাঁকে মৃত ভেবে লাশের স্তূপে ফেলে রাখা হয়েছিল। জ্বালানি সংগ্রহের জন্য গাড়িটি একপর্যায়ে থামানো হলে তিনি পাহাড়ি এলাকার ভেতরে আত্মগোপন করেন এবং পালিয়ে যেতে সমর্থ হন।হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। সরকারি কর্মকর্তারা এ ব্যাপারে সীমিত তথ্য প্রকাশ করেছেন।মেক্সিকোর উত্তরাঞ্চলে সম্প্রতি বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটলেও সান লুইস পোতোসিতে এ ধরনের ঘটনা এই প্রথম। মাদক চোরাচালান নিয়ে বিবদমান একাধিক পক্ষ এসব সহিংসতার জন্য দায়ী বলে পুলিশের ধারণা। তবে গত বৃহস্পতিবারের ঘটনা সম্পর্কে পুলিশ কোনো মন্তব্য করেনি। বিবিসি।