প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। শোকাহত পরিবারগুলোর ক্রমাগত চাপে ডুবুরি দলের সদস্যরা নিমজ্জিত ফেরি থেকে গতকাল মঙ্গলবার আরও বেশ কয়েকটি লাশ উদ্ধার করেন।
আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং সাগর শান্ত থাকায় গতকাল ডুবুরিরা উদ্ধার তৎপরতা বাড়িয়ে দেন। কিন্তু পানির নিচের অবস্থা পরিষ্কার বুঝতে না পারায় অনুমানের ওপর ভিত্তি করে উদ্ধারকারীদের তৎপরতা চালাতে হয়। দক্ষিণ কোরিয়ার ইতিহাসের ভয়াবহতম এই ফেরি দুর্ঘটনায় সরকারিভাবে এ পর্যন্ত ১০৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১৯৪ জন।
৪৫৯ জন যাত্রী ও নাবিক নিয়ে দক্ষিণ কোরিয়ার উপকূলে গত বুধবার ফেরিটি ডুবে যায়। যাত্রীদের অধিকাংশই ছিল স্কুলশিক্ষার্থী। এএফপি।