মৃতের সংখ্যা ২৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের উত্তর সিয়াটলের ছোট্ট অসোতে গত মঙ্গলবার আরও ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভূমিধসের ঘটনায় এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়ালো। এখনো ১৭০ জনের বেশি নিখোঁজ রয়েছে। অসো শহরের ক্যাসকেড পর্বতমালার পাদদেশের একটি জাতীয় সড়কে গত শনিবার ওই ভূমিধসের ঘটনা ঘটে। গত রোববার পর্যন্ত সেখান থেকে ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়। তবে বৃষ্টির কারণে সোমবার উদ্ধারকাজ বন্ধ ছিল। এএফপি।