মৃত্যুদণ্ড এড়াতে দোষ স্বীকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৬ জন আফগানকে হত্যার অভিযোগে অভিযুক্ত এক মার্কিন সেনাসদস্য মৃত্যুদণ্ড এড়াতে দোষ স্বীকার করবেন। সার্জেন্ট রবার্ট বেলস নামের ওই সেনাসদস্যের আইনজীবী গত বুধবার এ কথা জানিয়েছেন। আইনজীবী জানান, রবার্ট বেলস নিজের অপকর্মের জন্য দুঃখিত এবং আগামী ৫ জুন দোষ স্বীকার করবেন। গত বছরের মার্চে দক্ষিণ আফগানিস্তানের একটি গ্রামে ২২ জনের মাথায় গুলি করা হয়। এদের মধ্যে ১৬ জনই নারী ও শিশু। বেলসের বিরুদ্ধে ১৬টি হত্যা, ছয়টি হত্যাচেষ্টা এবং সাতজনের ওপর হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে। এএফপি।