মৃত্যুদণ্ড বন্ধের প্রস্তাবের পক্ষে ১১০টি দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘে গত সোমবার মৃত্যুদণ্ড বন্ধের প্রস্তাবে ভোটাভুটি হয়েছে। এতে বিশ্ব সংস্থার ১১০টি সদস্যদেশ মৃত্যুদণ্ড বন্ধের পক্ষে অবস্থান নিয়েছে। ২০১০ সালে ১০৭টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ধীরে ধীরে এর পক্ষে জনমত সৃষ্টি হচ্ছে।প্রতি দুই বছর পরপর জাতিসংঘে মৃত্যুদণ্ড বন্ধ করার প্রস্তাবে ভোট নেওয়া হয়। সব সদস্যরাষ্ট্র এতে অংশ নেয়। এটি বাধ্যতামূলক না হলেও এই প্রচারণা মৃত্যুদণ্ড বন্ধে নৈতিক চাপ সৃষ্টি করবে।এই প্রস্তাবের বিপক্ষে এবার ৩৯টি দেশ অবস্থান নিয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো: যুক্তরাষ্ট্র, জাপান, চীন, ইরান, ভারত, উত্তর কোরিয়া, সিরিয়া ও জিম্বাবুয়ে। এখানে ৩৬টি দেশ অনুপস্থিত ছিল। যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিপক্ষে থাকলেও এর অঙ্গরাজ্য ইলিনয় ১৬তম অঙ্গরাজ্য হিসেবে মৃত্যুদণ্ড বন্ধ করেছে। যুক্তরাষ্ট্রের মিত্র হওয়া সত্ত্বেও মৃত্যুদণ্ড বন্ধের প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে ইসরায়েল। এএফপি।