মৃত্যুদণ্ড বিলোপের আহ্বান জানালেন বান কি মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন মৃত্যুদণ্ড বিলোপ করতে সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। গত বুধবার তাঁর মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানান। এদিনই মুম্বাই হামলার আসামি আজমল কাসাবের ফাঁসি কার্যকর করা হয়।ওই মুখপাত্র বলেন, মৃত্যুদণ্ড রোহিত করার একটি প্রস্তাবের ওপর গত সোমবার সাধারণ পরিষদে রেকর্ডসংখ্যক ভোট পড়ায় স্বাগত জানিয়েছেন মহাসচিব। যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ ৩৯টি দেশ ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। এই কমিটি মানবাধিকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক বিষয় নিয়ে কাজ করে থাকে। প্রস্তাবটির পক্ষে ভোট পড়েছিল ১১০টি। এ ছাড়া ৩৬টি দেশ ভোটদানে বিরত থাকে। তবে পাস হওয়া এই প্রস্তাব মানা সদস্যরাষ্ট্রগুলোর জন্য বাধ্যতামূলক নয়। আইএএনএস।