প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ বাদিসহ ৬৮৩ জনের মৃত্যুদণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। ২০১৩ সালে মিসরের দক্ষিণাঞ্চলীয় মিনায়া প্রদেশে একটি থানায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় গত সোমবার দুই সেশন সংক্ষিপ্ত শুনানি শেষে ৬৮৩ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। একই আদালত মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পাঁচ শতাধিক সমর্থককে গত মাসে মৃত্যুদণ্ড দিলে বিশ্বজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।
গত সোমবার দেওয়া এ মৃত্যুদণ্ডের রায় বাতিলের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এএফপি।