মৃত্যুদণ্ডের বিধান রদ করার আহ্বান বান কি মুনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের মহাসচিব বান কি মুন বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুদণ্ডের বিধান রদ করার আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার আয়োজিত এক সভায় তিনি এ আহ্বান জানান। বিশেষ করে তরুণদের মৃত্যুদণ্ড দেওয়ায় বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বান কি মুন।২০০৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মৃত্যুদণ্ড রদ করার আহ্বান জানানো হয়। এরপর আর্জেন্টিনা, বুরুন্ডি, গ্যাবন, লাটভিয়া, টোগো, উজবেকিস্তানসহ বেশকিছু দেশ মৃত্যুদণ্ডের বিধান রহিত করে। টাইমস অব ইন্ডিয়া।