মৃত্যুবার্ষিকী, ইন্দিরা গান্ধীকে ফুলেল শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ২৮তম মৃত্যুবার্ষিকী গতকাল বুধবার ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পালিত হয়েছে। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ বিশিষ্ট রাজনৈতিক নেতারা প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।রাজধানী নয়াদিল্লিতে গতকাল সকালে গান্ধীসৌধ বলে পরিচিত ‘শক্তিস্থল’-এ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফুল দিয়ে ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তাঁদের সঙ্গে উপরাষ্ট্রপতি হামিদ আনসারি উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার স্পিকার মিরা কুমার, ক্ষমতাসীন কংগ্রেস পার্টির প্রধান সোনিয়া গান্ধী, তাঁর ছেলে ও কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী এবং দিল্লির সাবেক গভর্নর তেজিন্দর খান্নাও উপস্থিত ছিলেন।এ ছাড়া কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার সিন্দে, সালমান খুরশিদ, এম ভিরাপ্পা মৌলি, কমল নাথ, পি কে বনসল, নারায়ণ স্বামী এবং নতুন অভিষিক্ত দীপা দাশমুন্সি ও চিরঞ্জীব অনুষ্ঠানে ইন্দিরার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।ইন্দিরা গান্ধী ১৯৮৪ সালের ৩১ অক্টোবর তাঁর দেহরক্ষীদের হাতে নিহত হন। মৃত্যুর আগে ওই বছর তিনি পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নস্যাৎ করতে ‘অপারেশন ব্লু স্টার’ নামের এক অভিযান শুরু করেন।ইন্দিরা গান্ধী ১৯১৭ সালের ১৯ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন। ১৯৬৬ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত টানা তিন দফা ও পরে ১৯৮০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত চতুর্থবারের মতো তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।