মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী ও খ্যাতনামা বাম নেতা জ্যোতি বসুর পঞ্চম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল ১৭ জানুয়ারি। ২০১০ সালের ১৭ জানুয়ারি চিরবিদায় নিয়েছিলেন তিনি। জ্যোতি বসুর মৃত্যুবার্ষিকী পালনের জন্য দলের তরফ থেকে কোনো বিশেষ কর্মসূচি নেওয়া হয়নি। তবে বছরজুড়ে চলছে জ্যোতি বসুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান। তাঁর জন্ম কলকাতায় ১৯১৪ সালের ৮ জুলাই। বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধুর আদিবাস ছিল এ দেশেরই নারায়ণগঞ্জ জেলার বারদী গ্রামে। তাঁর শৈশবের একটি পর্যায় কেটেছে বারদীতে। জ্যোতি বসুই ভারতের একমাত্র নেতা হিসেবে টানা ২৩ বছর মুখ্যমন্ত্রী ছিলেন। কলকাতা প্রতিনিধি।