মৃত্যুর পর মৃত্যুদণ্ড মাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের রায়ে মৃত্যুদণ্ডাদেশ ঝুলছিল তাঁর ওপর। সাজা কমাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির কাছে সুপারিশও করা হয়। এতে দণ্ডাদেশ কমিয়ে তাঁকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দেওয়া হলো এমন সময়, যখন পৃথিবী থেকে তাঁর বিদায় নেওয়ার বয়সই পাঁচ বছর হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে ভারতে। সম্প্রতি দেশটির রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ৩৫ জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এর মধ্যে ওই মৃত ব্যক্তিও রয়েছেন। তাঁর নাম বান্দু টিডকি। গণমাধ্যমের খবরে বলা হয়, ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে ২০০২ সালে গ্রেপ্তার হন বান্দু টিডকি। ২০০৫ সালে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। কারাগারে থাকা অবস্থায়ই এইচআইভি পজিটিভে আক্রান্ত টিডকি ৩১ বছর বয়সে ২০০৭ সালের ১৮ অক্টোবর মারা যান। কিন্তু কর্ণাটক রাজ্যের কারা কর্তৃপক্ষ বা স্বরাষ্ট্র বিভাগ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রপতির দপ্তরকে এ বিষয়ে কিছুই জানায়নি। টাইমস অব ইন্ডিয়া।