মৃত্যুসনদে লেখা হয়েছে জ্যাকসনকে হত্যা করা হয়েছে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পপসম্রাট মাইকেল জ্যাকসনের মৃতুসনদে উল্লেখ করা হয়েছে তাঁকে হত্যা করা হয়েছে। নিউজ অব দ্য ওয়ার্লড-এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। ডেপুটি করোনার চেরি ম্যাক উইলি গত বছরের ৭ জুলাই মূল মৃত্যুসনদে জ্যাকসনের মৃত্যুর কারণ বিবৃত করতে অস্বীকৃতি জানান। পরে চিকিত্সাবিষয়ক পরীক্ষক ক্রিস্টোফার রজারস গত ৩১ আগস্ট আগের মৃত্যুসনদ সংশোধন করেন।গত বছরের ২৫ জুন ‘প্রপোফল’-এর বিষক্রিয়ায় মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়। তাঁর ব্যক্তিগত চিকিত্সক ইতিমধ্যেই কনরাড মারি স্বীকার করেন, তিনি পপস্টারের শরীরে ইনজেকশনের মাধ্যমে মাত্রাতিরিক্ত প্রপোফল ও অন্যান্য ওষুধ প্রয়োগ করেছিলেন। জ্যাকসনকে হত্যার উদ্দেশ্যেই তিনি ওই ওষুধ প্রয়োগ করেন কি না, এ ব্যাপারে তখন থেকেই সন্দেহ ঘনীভূত হয়। টাইমস অব ইন্ডিয়া।