মে দিবস পালিত সিয়াটলে সহিংস বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে গত বুধবার রাতে মে দিবসের মিছিল সহিংসতায় রূপ নিয়েছে। মে দিবস উপলক্ষে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের দমাতে পুলিশ পেপার সেপ্র (মরিচ গুঁড়া) ব্যবহার করে। এ সময় ১৭ জনকে আটক করে পুলিশ। যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বজুড়ে মে দিবস পালিত হয়। সিয়াটলের পুলিশ বলেছে, বিক্ষোভকারীরা তাদের দিকে পাথরখণ্ড, বোতল, ধাতব নলসহ বিভিন্ন জিনিস নিক্ষেপ করে। এ সময় দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পুলিশের আটজন কর্মকর্তা আহত হন। সিএনএন।