মেকং নদীতে বিমান, নিহত ৪৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: বিবিসি
ছবি: বিবিসি

লাওসে একটি বিমান দুর্ঘটনায় ৪৪ জন যাত্রী নিহত হয়েছে। প্রতিবেশী দেশ থাইল্যান্ডের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়, বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মেকং নদীতে পড়ে গেলে সেখানে থাকা ৪৪ যাত্রীর সবাই নিহত হয়।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংকের স্থানীয় সংবাদপত্র ‘ব্যাংকক পোস্ট’ বিমানের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, বাজে আবহাওয়ার কারণে বিমানটি লাওসের পাকসে বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ আগেই নদীতে পড়ে যায়। বিমানটি লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে পাকসে যাচ্ছিল।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেক ওয়ান্নামেথি বলেন, বিমানে ৩৯ জন যাত্রী আর পাঁচজন ক্রু ছিলেন।