মেক্সিকোতে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোর সীমান্তবর্তী সিউদাদ হুয়ারেজ শহরে গত শনিবার ভোরে এক জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীদের গুলিতে ১৫ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। পুলিশ এ কথা জানায়।পুলিশের এক কর্মকর্তা জানান, একটি বাসভবনের পেছনের আঙিনায় অনুষ্ঠান চলাকালে বন্দুকধারীরা বেশ কয়েকটি গাড়িতে করে এসে ভেতরে ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি চালায়। বন্দুকধারীদের পরনে ছিল কালো পোশাক এবং তাদের মুখ ছিল ঢাকা।পুলিশ জানায়, নিহতদের মধ্যে চারজন নারী এবং সাত বছরের এক মেয়েশিশু রয়েছে। বিবিসি।