মেক্সিকোতে পাহাড়ধসে ১১ জন নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াক্সাকা অঙ্গরাজ্যে পাহাড়ধসে ১১ জন নিখোঁজ হয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।ওয়াক্সাকার গভর্নর জানান, গত মঙ্গলবার ওয়াক্সাকায় পাহাড়ধসে সাতজনের মৃত্যুর কথা বলা হয়েছিল। ওই তথ্য সঠিক ছিল না। ওই ঘটনায় সম্ভবত কেউই মারা যায়নি। তবে আট শিশুসহ ১১ জন নিখোঁজ হয়েছে। এ ছাড়া পাহাড়ধসে দুটি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং ৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারীরা সেখানে পায়ে হেঁটে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এএফপি।