মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে ২৩ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর উত্তরাঞ্চলে গত রোববার দুটি ঘটনায় বন্দুকধারীদের গুলিতে ২৩ জন নিহত হয়েছে; আহত হয়েছে ২৮ জন। বন্দুকধারীরা সিউদাদ হুয়ারেজ শহরের একটি বাড়িতে ঢুকে স্কুল শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে হামলা চালায়। সেখানে নিহত হয় ১৩ জন। টরেন শহরের এক পানশালায় বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছে আরও ১০ জন। তাত্ক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি। খবর এএফপি, এপি, বিবিসি ও রয়টার্স অনলাইন।যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের মেক্সিকোর চিয়াহুয়াহুয়া রাজ্যের সিউদাদ হুয়ারেজ শহরের একটি বাড়িতে রোববার স্কুল শিক্ষার্থীদের একটি অনুষ্ঠান চলছিল। শহরের নিরাপত্তা সংস্থা জানিয়েছে, হঠাত্ বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে ১৩ জন নিহত ও ১৭ জন আহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন প্রাপ্ত বয়স্ক এবং ১১ জন কিশোর-কিশোরী।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানায়, আক্রমণকারীরা রোববার সকালে কয়েকটি গাড়িতে করে ওই বাড়িতে আসে। তারা বাইরে থেকে এলোপাতাড়ি গুলি করতে করতে ভেতরে ঢোকে। পুলিশ কর্মকর্তারা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এপিকে জানান, অন্তত ১৫ জন লোক হামলায় অংশ নেয়।স্থানীয় এক ব্যক্তি বার্তা সংস্থা এএফপিকে জানান, বাড়িটির এক কিশোর তার স্কুলের বন্ধুদের নিয়ে জন্মবার্ষিকীর উত্সব করছিল। চিয়াহুয়ার অ্যাটর্নি জেনারেল প্যাত্রিসিয়া গঞ্জালেস জানান, আমাদের কাছে দুই ধরনের প্রতিবেদন রয়েছে। একটিতে বলা হয়েছে, হামলার সঙ্গে মাদক চোরাকারবারিদের সংযোগ রয়েছে। বিস্তারিত না জানিয়ে তিনি বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, বন্দুকধারীরা কাউকে খুঁজতে এসেছিল।এ দিকে মেক্সিকোর উত্তরাঞ্চলের কোয়াহুইলা রাজ্যের টরেন শহরে বন্দুকধারীরা একটি পানশালায় হামলা চালায়। তাদের গুলিতে ১০ জন নিহত ও ১১ জন আহত হয়েছে।