মেক্সিকোতে বন্দুকযুদ্ধে ১৩ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব মেক্সিকোর তামাউলিপাস অঙ্গরাজ্যে পৃথক বন্দুকযুদ্ধে অন্তত ১৩ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ গত রোববার এ কথা জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তবর্তী তামাউলিপাস অঙ্গরাজ্যের মাতামোরোস এলাকায় এসব সহিংসতার ঘটনা ঘটে। ওই এলাকাটিতে মাদক ব্যবসায়ীদের শক্ত ঘাঁটি রয়েছে। একটি ঘটনায় সেনাদের সঙ্গে সশস্ত্র দুর্বৃত্তদের ‘বন্দুকযুদ্ধ’ হয়। এ সময় কয়েকটি গাড়িতে থাকা দুর্বৃত্তদের মধ্যে অন্তত চারজন নিহত হয়। ঘটনাস্থল থেকে তিনটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মাতামোরোস সড়কে মেরিন সেনাদের সঙ্গে আরেক সংঘর্ষে চারজন বেসামরিক লোক নিহত হয়। এ ছাড়া বেসামরিক নাগরিকদের দুই পক্ষের বন্দুকযুদ্ধে একজন নারীসহ অন্তত পাঁচজন নিহত হন। এএফপি।