মেক্সিকোতে মাদকচক্রের বন্দুকযুদ্ধে নিহত ২৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোতে গত বুধবার দুটি মাদকচক্রের সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধে ২৮ জন নিহত হয়েছে। রাজধানী মেক্সিকো সিটি থেকে ৮০৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে নারিয়াত অঙ্গরাজ্যের রুইজ নামক জায়গার কাছে ওই ঘটনা ঘটে।নারিয়াতের একজন আইনজীবী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ২৮টি মৃতদেহ ও ১০টি পরিত্যক্ত গাড়ি উদ্ধার করেছে। এ ছাড়া আহত আরও চার ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, চক্র দুটির সদস্যরা পরস্পরের প্রতি বৃষ্টির মতো গুলি ছুড়েছে। ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের সময় তারা গ্রেনেডও ছুড়ে মেরেছে। এ সময় আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মকর্তারা জানান, সেনাবাহিনী ও মেরিন সেনারা ঘটনাস্থলে রয়েছেন। তবে বন্দুকযুদ্ধের ঘটনা কেন ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মেক্সিকোর প্রেসিডেন্ট ফেলিপ ক্যালডেরন ২০০৬ সালে মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত মাদকসংশ্লিষ্ট সহিংসতায় দেশটিতে প্রায় ৩৭ হাজার মানুষ নিহত হয়েছে। এএফপি ও বিবিসি।