মেক্সিকোতে মার্কিন সেনা পাঠানোর পক্ষে টেক্সাসের গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপালিকান পার্টির মনোনয়ন-প্রত্যাশী টেক্সাসের গভর্নর রিক পেরি বলেছেন, মেক্সিকোতে মাদক পাচারকারীদের মোকাবিলা করতে মার্কিন সেনা পাঠানোর পক্ষে তিনি। নিউ হ্যাম্পশায়ারে প্রচারণার সময় তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, ‘মাদক পাচারকারীদের প্রতিহত করতে এবং সীমান্তে তাদের প্রবেশ ঠেকাতে হয় তো মেক্সিকোতে মার্কিন সেনা পাঠানোর প্রয়োজন হতে পারে।’ পেরি বলেন, ‘আমি জানি না সেখানকার বাস্তব চিত্র কেমন। তবে আমি মনে করি, মেক্সিকোর সার্বভৌমত্ব রক্ষায় সে দেশের সরকারকে সহায়তা দেওয়া জরুরি।’ এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি তিনি। বিবিসি অনলাইন।