মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পে আহত ১১
মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত মঙ্গলবার ৭ দশমিক ৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১১ জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত বাড়িঘর। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ছিল গুয়েরেরো ও ওয়াক্সাকা রাজ্যের মাঝে আকাপুলকো এলাকায়।স্বরাষ্ট্রমন্ত্রী আলেজান্দ্রো পোইরে জানান, ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন ছুটে রাস্তায় নেমে আসে। ১১ জন গুরুতর আহত হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা অশঙ্কাজনক। গুয়েরেরোর গভর্নর অ্যাঞ্জেল আগুইরে সরকারি বেতারকে জানান, কোস্টা চিকা নামে পরিচিত ওই উপকূলীয় অঞ্চলের চারটি পৌর এলাকার এক হাজার ৬০০-এর মতো বাড়িঘর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, ওমেতেপেক অঞ্চলেও বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। এখানে বিদ্যালয় ও সরকারি ভবনগুলোতে কেউ আটকা পড়েছে কি না, তা খুঁজে দেখা হচ্ছে। ভূমিকম্পের কারণে বহু এলাকার টেলিফোন, বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ট্রাফিকব্যবস্থা অচল হয়ে পড়ে।ওবামার মেয়ে ভালো আছেমেক্সিকোতে ছুটি কাটাতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়ে মালিয়া ওবামা নিরাপদে আছে। তার সঙ্গে থাকা মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার মুখপাত্র ক্রিস্টিনা চ্যাক বার্তা সংস্থা সিনহুয়াকে মঙ্গলবার ভূমিকম্পের পর এ কথা জানান। মালিয়া ভূমিকম্পের সময়ও বিপদগ্রস্ত হয়নি বলে ওই মুখপাত্র নিশ্চিত করেন। মালিয়া তার কয়েকজন বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে মেক্সিকোতে অবস্থান করছে। এএফপি।