মেক্সিকোতে সেনাদের গুলিতে নিহত ১২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোর জাকাতেকাস অঙ্গরাজ্যে গত বুধবার দুই নারীসহ ১২ জনকে গুলি করে হত্যা করেছে সেনারা। সেনাদের ওপর হামলার পর তারা ধাওয়া করে তাদের হত্যা করে। সরকারি কর্মকর্তারা এ কথা জানান।সেনারা সন্দেহজনক যানবাহন থামালে ওই যানবাহন থেকে তাদের ওপর গুলি চালানো হয়। পরে ধাওয়া করে ১২ জনকে গুলি করে হত্যা করে সেনারা। বিবিসি।