মেক্সিকোতে ৩১ কিউবান মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর ফেডারেল পুলিশ দেশটির পর্যটনকেন্দ্র রিভিয়েরা মায়া এলাকায় আটকে রাখা কিউবার ৩১ নাগরিককে মুক্ত করেছে। বন্দুকধারীরা এদের একটি বাড়িতে আটকে রেখেছিল। শনিবার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। কিউবার ওই অভিবাসনপ্রত্যাশীরা জানায়, মুখোশ পরা বন্দুকধারীরা তাদের উপকূলের কাছে একটি বাড়িতে আটকে রেখে মুক্তিপণ দাবি করে। কিন্তু তাদের নিজেদের কাছে কোনো অর্থ ছিল না। মেক্সিকোর জাতীয় জননিরাপত্তা বোর্ড জানায়, পুলিশ কয়েকটি খবর পাওয়ার পর বন্দুকধারীদের হাতে জিম্মি কিউবার ২২ পুরুষ ও ৯ নারীকে মুক্ত করার অভিযানে যায়। উদ্ধারকৃত কিউবার নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়।
এএফপি