মেক্সিকোর পশ্চিমাঞ্চলে ভূমিকম্প, নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোর পশ্চিমাঞ্চলের বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে গত রোববার সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে দুই জন নিহত হয়েছে।দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল মেক্সিকালি শহরে ধংসস্তূপের নিচে চাপা পড়ে দুই ব্যক্তি মারা যায়। অনেকেই বিধ্বস্ত ঘরবাড়ির মধ্যে আটকা পড়ে আছে। শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। ভূমিকম্পে মেক্সিকালির পাশের শহর তিজুয়ানাও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, ১৭ বছরের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। সর্বশেষ ১৯৯২ সালে ওই এলাকায় বড় ধরনের ভূমিকম্প হয়েছিল। বিবিসি।