মেক্সিকোর প্রখ্যাত লেখক ফুয়েন্তেসকে শেষ শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর প্রখ্যাত লেখক কার্লোস ফুয়েন্তেসের প্রতি গত বুধবার শেষ শ্রদ্ধা জানিয়েছে সে দেশের মানুষ। মেক্সিকোর প্রেসিডেন্ট ও শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীরাও এতে অংশ নেন।স্প্যানিশ ভাষাভাষীদের কাছে জনপ্রিয় লেখক ও ঔপন্যাসিক ফুয়েন্তেস গত মঙ্গলবার ৮৩ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। হঠাৎ করে অভ্যন্তরীণ রক্তক্ষরণজনিত কারণে তাঁর মৃত্যু হয়। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি লেখালেখি নিয়েই ছিলেন। তিনি একাধিকবার সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন। ফুয়েন্তেসের স্ত্রী সিলভিয়া লেমুস জানান, ফুয়েন্তেসকে ফ্রান্সের রাজধানী প্যারিসে সমাহিত করা হবে। সেখানে তাঁর দুই সন্তানকেও সমাহিত করা হয়েছে।ফুয়েন্তেসকে শেষ শ্রদ্ধা জানানোর আয়োজন করা হয় মেক্সিকো সিটির ঐতিহাসিক প্যালেস অব ফাইন আর্টস সেন্টারে। সেখানে মেক্সিকোর প্রেসিডেন্ট ফেলিপে ক্যালডেরন, মেক্সিকো সিটির মেয়র মার্সেলো এবরার্ড ও লেখক-বুদ্ধিজীবীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান।ফুয়েন্তেস ২০টিরও বেশি উপন্যাস ও বেশ কিছু ছোট গল্প লিখেছেন। তিনি মেক্সিকো সরকারের সমালোচক ছিলেন। লাতিন আমেরিকার প্রতি মার্কিন নীতিরও কঠোর সমালোচনা করতেন ফুয়েন্তেস। এএফপি, রয়টার্স।