মেক্সিকোর লা পিয়েদাদ শহরের মেয়রকে গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিকোয়াকান রাজ্যের লা পিয়েদাদ শহরের মেয়র রিকার্ডো গুজমানকে গুলি করে হত্যা করা হয়েছে। সরকারি কর্মকর্তারা জানান, স্থানীয় নির্বাচনে গভর্নর পদপ্রার্থী ও প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডেরনের বোন লুইজা মারিয়া ক্যালডেরনের পক্ষে প্রচার চালানোর সময় গত বুধবার এ ঘটনা ঘটে।প্রেসিডেন্ট ক্যালডেরন এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। টুইটার বার্তায় তিনি লেখেন, গুজমান একজন সৎ মানুষ ছিলেন এবং তিনি উন্নততর মিকোয়াকান গড়তে চেয়েছিলেন।রাজ্যের গভর্নর পদে ন্যাশনাল অ্যাকশন পার্টির (পিএএন) প্রার্থী লুইজা মারিয়া ক্যালডেরন স্থানীয় একটি টেলিভিশনে গুজমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি অসাধারণ একজন মেয়র ছিলেন।মেক্সিকোয় চলতি বছর এ নিয়ে ছয়জন ও গত দুই বছরে ২০ জন মেয়রকে গুলি করে হত্যা করা হলো। বেশির ভাগ হত্যাকাণ্ডের পেছনে সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। এএফপি ও রয়টার্স।