মেক্সিকোর সংগীতশিল্পী ভারগাস আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকান জনপ্রিয় সংগীতশিল্পী চাভেলা ভারগাস আর নেই। গত রোববার তিনি মেক্সিকো সিটির দক্ষিণাঞ্চলীয় কুয়েরনাভাকা শহরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।জনপ্রিয় এই সংগীতশিল্পী কোস্টারিকায় জন্মগ্রহণ করলেও শৈশবেই মেক্সিকোতে পাড়ি জমান। মা-বাবার মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় তাঁদের সান্নিধ্য পাওয়া হয়নি। দাদা-দাদি, নানা-নানির আদর-যত্নও কখনো পাননি। তাই একবার আক্ষেপ করে তিনি বলেছিলেন, ‘মা-বাবা আমাকে কখনোই ভালোবাসেনি। তাঁরা বিচ্ছেদ হয়েছেন। কখনোই দাদা-দাদির দেখা পাইনি আমি।’‘র‌্যানচেরা’ (ঐতিহ্যবাহী প্রেম-বিরহের গান) সংগীতের জন্য জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান ভারগাস। বর্ণাঢ্য জীবনধারাও তাঁকে খ্যাতি এনে দেয়। মঞ্চে তিনি পুরুষের পোশাক পরে গান গাইতেন।ভারগাসের সঙ্গে মেক্সিকোর আরেক জনপ্রিয় ব্যক্তিত্ব চিত্রশিল্পী ফ্রিদা কাহলোর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই সম্পর্ক নিয়ে তাঁদের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ ওঠে। ভারগাস বলতেন, তিনি ফ্রিদাকে ভালোবাসেন। পরবর্তী সময়ে ফ্রিদাকে নিয়ে একটি চলচ্চিত্রও নির্মাণ করা হয়। সেই ছবিতে অভিনয়ও করেন ভারগাস।ভারগাস সমকামী ছিলেন। কিন্তু তাঁর ৮১ বছর আগ পর্যন্ত তা কেউ জানত না। আত্মজীবনী ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট মাই পাস্ট-এর মাধ্যমে তাঁর জীবনের সবচেয়ে গোপন এ বিষয় প্রকাশ পায়। বিবিসি।