মেক্সিকোর সংগীতশিল্পী রিভেরা বিমান দুর্ঘটনায় নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোর জনপ্রিয় সংগীতশিল্পী জেনি রিভেরা বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল সোমবার পারিবারিক সূত্র এ কথা নিশ্চিত করেছে।স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত শনিবার রিভেরা মেক্সিকোর মনতেরে শহরে কনসার্ট করেন। পরদিন রোববার সেখান থেকে তিনি ব্যক্তিগত লেয়ারজেট ২৫ বিমানে করে রাজধানী মেক্সিকো সিটির অদূরে তোলুকা নামক জায়গায় কনসার্টের উদ্দেশে রওনা হন। স্থানীয় সময় বেলা সোয়া তিনটার দিকে বিমানটি নুয়েভো লিওন রাজ্যে বিধ্বস্ত হয়। বিমানে রিভেরাসহ সাতজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় সবাই মারা গেছেন।রিভেরা ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর মা-বাবা মেক্সিকোর নাগরিক। রিভেরা বিশেষ ধাঁচের লাতিন সংগীতের (বান্দা ও নরতেনা) জন্য বিখ্যাত। তাঁর নরতেনা ধাঁচের সংগীতের দেড় কোটির বেশি রেকর্ড বিক্রি হয়েছে। এএফপি ও বিবিসি।