মেক্সিকোয় নিহত ব্যক্তিদের লাশ হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর তেল কোম্পানি পেমেক্সের প্রধান দপ্তরে বিস্ফোরণে নিহত ব্যক্তিদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে ওই বিস্ফোরণ ঘটে। এতে ৩৩ জন নিহত ও শতাধিক আহত হয়। মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পিনা নিয়েটো আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান। দুর্ঘটনার পর দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করা হয়। বিবিসি জানিয়েছে, এই দুর্ঘটনাটি ছিল গত ৩০ বছরের মধ্যে মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। বিস্ফোরণের পর কয়েক শ উদ্ধারকর্মী ইট-পাথরের ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান চালান। দেশটির অ্যাটর্নি জেনারেল জেসাস মুরিলো বলেন, এখনো পর্যন্ত বিস্ফোরণের কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে তদন্ত ও অনুসন্ধান চলছে। রেডক্রস উদ্ধার অভিযান শেষ করার পরও দুটি পরিবার থেকে দাবি করা হয়, তাদের স্বজনেরা ধ্বংসস্তূপের মাঝে থাকতে পারে। তারা উদ্ধার অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানায়। বিবিসি।