মেক্সিকোয় পরিত্যক্ত খনি থেকে পাঁচজনের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোর একটি পরিত্যক্ত রুপার খনি থেকে গত শনিবার পাঁচটি লাশ উদ্ধার করেছে পুলিশ। কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যরা তাদের হত্যা করে লাশগুলো সেখানে ফেলে রেখে গেছে বলে পুলিশ ধারণা করছে।গুরেরো প্রদেশের সরকারি মুখপাত্র ম্যানুয়েল নাভা গ্রাসিয়া জানান, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ট্যাক্সো শহরের ওই রুপার খনির নিচ থেকে লাশগুলো উদ্ধার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, সেখানে আরও কমপক্ষে ২০টি লাশ থাকতে পারে।পুলিশ ও সেনা কর্মকর্তারা শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে খনির ৩০০ ফুট নিচ থেকে লাশগুলো বের করে আনেন। রাত ঘনিয়ে আসায় সে দিনের মতো উদ্ধার-তৎপরতা বন্ধ করে দেওয়া হয়।ট্যাক্সো রুপার গয়নার জন্য বিখ্যাত। পর্যটকদের কাছেও শহরটি বেশ জনপ্রিয়। টাইমস অব ইন্ডিয়া।