মেক্সিকোয় মাদক পাচারকারী চক্রের নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোয় একজন তালিকাভুক্ত মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। গত রোববার দেশটির নৌবাহিনী পূর্বাঞ্চলীয় শহর পুয়েবলা থেকে দুজন সহযোগীসহ সার্জিও ভিলারিয়াল নামে ওই মাদক পাচারকারীকে আটক করে। তবে তিনি এল গ্রান্ডে নামে বেশি পরিচিত। তিনি মেক্সিকোর শক্তিশালী মাদকচক্র বেলট্রান লিভার প্রধান। তাঁকে লেফটেন্যান্ট হিসেবেও আখ্যায়িত করা হয়।মেক্সিকোর নৌবাহিনী জানায়, এক অভিযানে ভিলারিয়ালকে আটক করা হয়। তবে আটকের সময় কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। পুলিশের সাবেক সদস্য ভিলারিয়াল মাদকচক্রে যোগ দেওয়ার আগে একাধিক অপরাধী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিবিসি, এপি।