মেক্সিকোয় মাদকসম্রাট ‘দ্য বারবি’ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেক্সাসে জন্ম নেওয়া যুক্তরাষ্ট্রের পলাতক আসামি ও কথিত মাদক সম্রাট এডগার ভালডেজ ভিলারিয়ালকে গত সোমবার মেক্সিকোয় গ্রেপ্তার করা হয়েছে। সুন্দর চেহারার জন্য তিনি ‘দ্য বারবি’ বলে পরিচিত। এটি গত ১০ মাসে মেক্সিকোয় মাদকচক্রের মূল হোতা গ্রেপ্তারের তৃতীয় ঘটনা।কোকেনসহ টনকে টন মাদকদ্রব্য পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে ভালডেজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মেক্সিকোয় তাঁর বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এপি।