মেক্সিকোয় ৩৫ পুলিশ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোয় মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগে পুলিশের ৩৫ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির নৌবাহিনী গত সোমবার এ খবর জানিয়েছে। পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ ও সান লুইস পোস্তোই রাজ্য থেকে তাঁদের গত শনিবার গ্রেপ্তার করা হয়।নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ভেরাক্রুজ রাজ্যের জননিরাপত্তা বিভাগের অধীনে দায়িত্ব পালনকারী পুলিশের ৩৫ কর্মকর্তাকে মাদক চোরাচালানের একটি শক্তিশালী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে চারজন নারী কর্মকর্তাও রয়েছেন। জেতা নামের ওই চক্র মেক্সিকোয় সাম্প্রতিক বছরগুলোতে নিকৃষ্টতম নৃশংসতা চালিয়েছে। রয়টার্স ও বিবিসি।