মেক্সিকোয় ৪৯ মস্তকবিহীন লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর মন্টেরির একটি মহাসড়কের পাশ থেকে গত রোববার সকালে মস্তকবিহীন ৪৯টি লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ছয়জন নারী ও ৪৩ জন পুরুষ।নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, মাথার পাশাপাশি হাত ও পা কেটে নেওয়ায় লাশগুলোর পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। মাদক চোরাচালানিদের দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। লাশগুলোর পাশে চিরকুট পাওয়া গেছে। এতে মাদক চোরাচালানি চক্র জেটাস হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। নুয়েভো লিও রাজ্যের ক্যাদেরিয়টা জিমেনেজ পৌরসভার মন্টেরি থেকে যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী রিনোসার সড়কের পাশে লাশগুলো স্তূপ করে রাখা ছিল। বিবিসি।