মেডেল অব ফ্রিডম পেলেন মেডেলিন অলব্রাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পুরস্কার পেয়েছেন। গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই সম্মান প্রদান করেন।মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় শান্তি প্রতিষ্ঠায় পদক্ষেপ গ্রহণ, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য মেডেলিন অলব্রাইটকে ওই সম্মান দেওয়া হয়। সম্মাননা পাওয়া অন্য ব্যক্তিদের মধ্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীতশিল্পী বব ডিলান, সরকারি আইনজীবী জন ডোয়ার, ঔপন্যাসিক টনি মরিসন, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি জন পল স্টিভেন্স, কলেজ বাস্কেটবল কোচ প্যাট সামিটও রয়েছেন।এ ছাড়া প্রখ্যাত সরকারি স্বাস্থ্যকর্মী উইলিয়াম ফোয়েজ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার চিকিৎসাকর্মী গর্ডন হিরাবায়েশি, বেসামরিক অধিকার আন্দোলনের কর্মী ডলারেস হুয়ের্টা ও জন গ্লেনও সম্মান পান। সিএনএন