মেদভেদেভ আবার রাশিয়ার প্রধানমন্ত্রী
সদ্যবিদায়ী প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ আবার রাশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাশিয়ার পার্লামেন্টে ভোটাভুটিতে তিনি জয়ীহন।তাঁর পক্ষে ২৯৯টি ভোট পড়ে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পরপরই প্রধানমন্ত্রী পদে তাঁর ঘনিষ্ঠ সহযোগী মেদভেদেভের নাম প্রস্তাব করেন। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুতিন গত সোমবার শপথ নেন। রাশিয়ায় ক্ষমতার শীর্ষে দীর্ঘদিন ধরে রয়েছেন পুতিন ও মেদভেদেভ। তাঁরা নিজেদের পদ অদল-বদল করেছেন আগেও। পুরোনো এই নেতৃত্বের বিরুদ্ধে রাশিয়ায় সম্প্রতি ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, গত ডিসেম্বরে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়। গত মার্চে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনও সুষ্ঠু ছিল না।প্রধানমন্ত্রী নির্বাচনে পার্লামেন্টের ৪৫০ সদস্যের মধ্যে ১৪৪ জন মেদভেদেভের বিপক্ষে ভোট দেন। অবশ্য তাঁর জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ২২৬ ভোটের। সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ক্রেমলিনের কর্মকর্তারা মেদভেদেভের পক্ষে সমর্থন আদায়ের জন্য পার্লামেন্টের অন্যান্য সদস্যের সঙ্গে যোগাযোগ করেন।এর আগে নতুন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মেদভেদেভকে প্রধানমন্ত্রীপদে মনোনয়ন দেন। পুতিনবিরোধীব্যাপক বিক্ষোভের মুখে মেদভেদেভের নির্বাচিত হওয়া নিয়ে কিছুটা সংশয়ছিল। তবে পার্লামেন্ট সদস্যরা অপ্রত্যাশিতভাবে মেদভেদেভের প্রতি তাঁদের সমর্থন জানান।মেদভেদেভ প্রেসিডেন্ট থাকাকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন পুতিন। রাশিয়ার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদে পর পর দুই মেয়াদের বেশি থাকার নিয়ম নেই। তাই ২০০৮ সালে পুতিন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন এবং মেদভেদেভ প্রেসিডেন্ট হওয়ার সুযোগ পান।ভিন্নভাবে আনন্দ উদ্যাপনতৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে অভিষেকের আনন্দ এবার ভিন্নভাবে উদ্যাপন করেছেন পুতিন। আইস হকির একটি ম্যাচে দারুণ খেলে তিনি একটি গোল করেন এবং একটি পেনাল্টি পেতে দলকে সাহায্য করেন। মস্কোর মেগাস্পোর্ট স্টেডিয়ামে গতকাল ওই খেলা অনুষ্ঠিত হয়। এএফপি।