মেদিনীপুর হাসপাতালে ১৪ মাওবাদীর মৃতদেহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে পড়ে আছে ১৪ মাওবাদীর মৃতদেহ। এসব মাওবাদী যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হলেও পুলিশের ভয়ে তাঁদের কোনো স্বজন এসব মৃতদেহ শনাক্ত করতে আসেনি।পুলিশ দাবি করেছে, ২০১০ সালের ১৬ জুন পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার রঞ্জার জঙ্গলে যৌথ বাহিনীর সঙ্গে মাওবাদীদের বন্দুকযুদ্ধে তিন মহিলাসহ আট মাওবাদী মারা যান। এরপর ২৬ জুলাই একই জেলার গোয়ালতোর থানার মেটালার জঙ্গলে ফের যৌথ বাহিনীর সঙ্গে আরেক বন্দুকযুদ্ধে প্রাণ হারান এক মহিলাসহ ছয় মাওবাদী।