মেমনের শেষ চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাঁসি থেকে বাঁচার শেষ চেষ্টায় আবারও ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করলেন ইয়াকুব মেমন। গতকাল বৃহস্পতিবার করা এ আবেদনে রায় চ্যালেঞ্জ করে ইয়াকুব বলেন, আপিলের সব উপায় অবলম্বনের আগেই তাঁর মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। কয়েক শ লোকের প্রাণহানি ঘটানো ১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলার পরিকল্পনার জন্য আদালত মৃত্যুদণ্ড দেন ইয়াকুবকে। গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট তাঁর চূড়ান্ত আপিল নাকচ করে দেন। দুই দশকের বেশি সময় ধরে কারাবন্দী ছিলেন ইয়াকুব। আইনজীবীরা এখন বলছেন, তাঁর ফাঁসির তারিখ নির্ধারণ করা হয়েছিল গত এপ্রিল মাসেই, অর্থাৎ সুপ্রিম কোর্ট মঙ্গলবার আপিল নাকচ করার অনেক আগে।

এএফপি